প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে গতকাল শনিবার রাজধানী ব্যাংককে হাজার হাজার বিক্ষোভকারী সমাবেশ করেছেন। সিনেট নির্বাচনের এক দিন আগে ইংলাকবিরোধীরা এই সমাবেশ করলেন। গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রধান বিরোধী দলবিহীন পার্লামেন্ট নির্বাচনকে ২১ মার্চ অবৈধ বলে ঘোষণা করেন থাইল্যান্ডের একটি আদালত। এই ঘোষণার পর ব্যাংককে এটাই সবচেয়ে বড় ইংলাকবিরোধী সমাবেশ। রয়টার্স।