থাইল্যান্ডে সরকার ভেঙে সংস্কার দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে সরকার ভেঙে দিয়ে রাজনৈতিক সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছে শত শত বিক্ষোভকারী৷ গতকাল শুক্রবার তারা ব্যাংককের একটি সরকারি ভবনের বাইরে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে৷ এ সময় ভবনটির সীমানাপ্রাচীর টপকানোর চেষ্টা করলে পাঁচ বিক্ষোভকারী আহত হন৷
ক্ষমতার অপব্যবহারের দায়ে প্রধানমন্ত্রী ইংলাক িসনাওয়াত্রা ও তাঁর কয়েকজন মন্ত্রীকে গত বুধবার পদত্যাগের নির্দেশ দেন দেশটির সাংবিধানিক আদালত৷ একই সঙ্গে নিওয়াত্তুমরং বুনসংপাইসানকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দেন আদালত৷ কিন্তু সরকার ভেঙে না দেওয়ায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা গতকাল রাস্তায় নেমে আসে৷
ইংলাকের পদত্যাগের দাবিতে গত ছয় মাস থেকে আন্দোলন করছে বিরোধীরা৷ আদালতের রায়ে বিরোধীরা খুশি হলেও তারা চায় দেশটির সরকারের ওপর থেকে সিনাওয়াত্রা পরিবারের প্রভাব মুছে ফেলতে রাজনৈিতক ব্যবস্থার সংস্কার করা হোক৷
থাইল্যান্ডের দ্য নেশন পত্রিকার খবরে বলা হয়, বিক্ষোভকারীরা টেলিভিশন স্টেশন দখল করে তাদের ঘোষণা প্রচারের জন্য চাপ সৃষ্টি করে৷ তাই টেলিভিশন ভবনের বাইরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে৷
বিক্ষোভকারীরা বলছে, ইংলাকের সরকার চালান তাঁর ভাই দেশটির আরেক ক্ষমতাচ্যুত নেতা থাকিসন সিনাওয়াত্রা৷ তারা বলছে, সিনাওয়াত্রা পরিবারের টাকা থাইল্যান্ডের গণতন্ত্রকে কলুষিত করেছে৷ তাই তারা এ সরকারের পতন চায়৷ বিবিসি ও এএফপি৷