থাইল্যান্ডে সরকারে রদবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডে ক্ষমতাসীন সামরিক জান্তা বিভিন্ন পর্যায়ে রদবদল শুরু করেছে৷ সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রভাব কমানোর লক্ষ্যে এই রদবদল করা হচ্ছে৷ খবর রয়টার্সের৷
১৩টি প্রদেশের গভর্নরকে বদলি করা হয়েছে৷ পুলিশের কাঠামোও পুনর্গঠন করা হচ্ছে৷ জান্তার গঠন করা ন্যাশনাল কাউন্সিল ফর পিস অ্যান্ড অর্ডার (এনসিপিও) এসব রদবদলের বিষয় নিশ্চিত করেছে৷ গত ২২ মে ক্ষমতা দখলের পর দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এনসিপিও গঠন করে থাই সামরিক বাহিনী৷
থাইল্যান্ডের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ১৩ প্রদেশের গভর্নরকে বদলি করা হয়েছে৷ এসব প্রদেশে থাকসিন ও তাঁর বোন সাবেক প্রধানমন্ত্রী ইংলাকের ঘাঁটি বলে পরিচিত৷ থাই পুলিশেও থাকসিন ও ইংলাক ব্যাপক জনপ্রিয়৷