থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী আপিসিতকে পুলিশের জিজ্ঞাসাবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়াকে গতকাল শুক্রবার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গত বছর ব্যাংককে সরকারবিরোধী বিক্ষোভকারীদের দমনে সেনা অভিযান চালানোর ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।গতকাল বিরোধীদলীয় নেতা আপিসিত ব্যাংককের নগর পুলিশের সদর দপ্তরে পৌঁছান। এ সময় ওই দপ্তরের বাইরে একদল মানুষ আপিসিতের বিরুদ্ধে বিক্ষোভ করে।গত বছর এপ্রিল ও মে মাসে ‘লাল শার্ট’ বিক্ষোভকারীদের আন্দোলন দমনে সামরিক অভিযানে ৯০ জনের বেশি লোক নিহত ও এক হাজার ৯০০ জন আহত হয়।গত বৃহস্পতিবার পুলিশ আপিসিতের সাবেক সহকারী সুথেপ থাগসুবানকে জেরা করেছে। গত বছর বিক্ষোভ চলাকালে তিনি জাতীয় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এএফপি।