থাকসিনের জাপান সফর নিয়েনানা গুঞ্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোন ইংলাক সিনাওয়াত্রা ক্ষমতায় আসতে না-আসতেই আন্তর্জাতিক মঞ্চে আসার চেষ্টা করছেন থাইল্যান্ডের পলাতক সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। আজ রোববার থেকে তাঁর জাপান সফরের পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকেরা বলছেন, থাকসিনের এ তৎপরতা তাঁর ক্ষমতাসীন মিত্রদের বিপদে ফেলতে পারে।একসময়ের ধনকুবের থাকসিন ২০০৬ সালে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। তাঁর জাপান সফরের পরিকল্পনায় সরকারের ওপর তাঁর প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে।দুর্নীতির দায়ে দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সিনাওয়াত্রা সাজা এড়াতে বিদেশে অবস্থান করছেন। আজ সোমবার থেকে ২৮ আগস্ট পর্যন্ত তিনি জাপানের সুনামি ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। গত ১১ মার্চ জাপানে সুনামি ও ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।সিঙ্গাপুরভিত্তিক ইনস্টিটিউট ফর সাউথইস্ট এশিয়ান স্টাডিজের থাইল্যান্ড বিশেষজ্ঞ পাভিন চাচাভারপংপুন বলেন, নির্বাচনে নিজের প্রতিনিধির জয়লাভের পর আত্মবিশ্বাসী সিনাওয়াত্রা এ সফরের মাধ্যমে এ বার্তা পৌঁছাতে চান, কার্যত তিনিই দেশটির প্রধানমন্ত্রী। একসময়ের ধনকুবের এত দ্রুত এগোচ্ছেন যে ব্যাংককের অভিজাত শ্রেণী সামরিক বাহিনী আবার পাল্টা আঘাত হানতে পারে।থাইল্যান্ডের জেনারেল ও বিচারকদের রাজনীতিতে বিশেষ করে, থাকসিনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর হস্তক্ষেপের নজির রয়েছে।অতীতে থাকসিনের দুটি দলকে বিলুপ্ত করেন আদালত। শুধু তা-ই নয়, ১৯৩২ সালে সাংবিধানিক রাজতন্ত্র গঠনের পর থেকে ওই দেশে অন্তত ১৮ বার সামরিক অভ্যুত্থান বা অভ্যুত্থানের চেষ্টার ঘটনা ঘটে। ২০০৬ সালে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী থাকসিনকে ক্ষমতাচ্যুত করে। পাঁচ বছর পর চলতি বছর সাধারণ নির্বাচনে থাকসিনের পুয়ে থাই পার্টি ও মিত্ররা জয়ী হয়। থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রা হন দেশটির ২৮তম এবং প্রথম নারী প্রধানমন্ত্রী। এএফপি।