থুতু থেকে ১৭ লাখ রুপি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই শহরে থুতু ফেলার অপরাধে ১৭ লাখ রুপি জরিমানা আদায় করা হয়েছে। শহরটিতে ২০০৬ সাল থেকে প্রকাশ্যে থুতু ফেলা নিষিদ্ধ করা হয়। এর পরও লোকজন থুতু ফেলে। আর বিষয়টি নজরে আসামাত্রই প্রত্যেককে ২০০ রুপি জরিমানা করা হয়। এ কাজে শহরে নিয়োজিত রয়েছেন ২৫ জন পরিদর্শক। গত জুলাই পর্যন্ত ওই জরিমানা আদায় হয়। থুতু পরিষ্কারের কাজের জন্য শহরটিতে সক্রিয় আছেন ১০০ জন।