থুতু বা সিগারেটের ফিল্টার ফেললেই এলাকাছাড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানে-সেখানে থুতু কিংবা সিগারেটের ফিল্টার ফেললেই শাস্তি। তাও যেইসেই শাস্তি নয়, একেবারে আবাসিক এলাকা থেকেই বের করে দেওয়া। চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংঝু শহরের একটি সরকারি আবাসিক এলাকার জন্য প্রস্তাবিত খসড়া আইনে এ বিধান রাখা হয়েছে।এই খসড়া আইনে বলা হয়েছে, থুতু ফেলা, ফুল ও সবজি চাষের জন্য গ্রিনহাউস নির্মাণ, যত্রতত্র গাড়ি পার্কিং এবং বেড়ায় কাপড়চোপড় শুকালে তা অপরাধ বলে গণ্য হবে। প্রতিটি অপরাধের জন্য তিন পয়েন্ট করে জরিমানা করা হবে। এসব অপরাধের জন্য কেউ দুই বছরে ২০ পয়েন্ট পার করলে তাকে সেই আবাসিক এলাকা থেকে বের করে দেওয়া হবে। এএফপি।