থেরেসার এখনই 'রাস্তা ছাড়ার' সময়: করবিন

যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরেমি করবিন তাঁর ইজলিংটন নর্থ আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন। এরপরই তিনি তাঁর ভাষণে বলেন, সরকার গঠনের স্বার্থে থেরেসা মের এখনই ‘রাস্তা ছেড়ে’ দেওয়া উচিত। এই সরকার হবে এ দেশের মানুষের সত্যিকারের প্রতিনিধিত্বকারী সরকার।
প্রাপ্ত ফলাফলে করবিন ‘খুব গর্বিত’ বলে জানান। তিনি এটিকে ভবিষ্যতের জন্য প্রত্যাশার ভোট উল্লেখ করে বলেন, মানুষ কঠোরতার প্রতি তাদের পিঠ দেখিয়েছে।
তবে কনজারেটভিরা থেমে নেই। কিছুটা পিছিয়ে থাকলেও তারা আশাবাদী। হাগ পার্লামেন্ট নামের এক অনুষ্ঠানে দলটি জানায়, সরকার গঠনের প্রথম সুযোগ থেরসা মেই পাবেন।
মেইডেনহেড কাউন্টিতে থেরেসা মে বলেন, এখনো পুরো চিত্র ফুটে ওঠেনি। তিনি বলেন, এই মুহূর্তে অন্য যেকোনো কিছুর চেয়ে দেশের স্থিতিশীলতা বেশি জরুরি।

থেরেসা মে বলেন, ‘এখন ভোটের যে চিত্র দেখা যাচ্ছে, আর এটি যদি ঠিক হয় যে কনজারভেটিভ পার্টি বেশির ভাগ আসনে জয়ী এবং সম্ভবত সবচেয়ে বেশি ভোট পাবে, তাহলে আমাদের কাজ হবে সেই পর্যায়ের স্থিতিশীলতা নিশ্চিত করা...আর এটাই আমরা করব।’
যুক্তরাজ্যের আগাম নির্বাচনের এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিরোধী দল কনজারভেটিভ পার্টি এগিয়ে। অবস্থাদৃষ্টে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা দূরে। এরই মধ্যে ৬৫০ আসনের মধ্যে ৫৬৮টি আসনের ফল জানিয়েছে বিবিসি। সেখানে দেখা যায়, কনজারভেটিভ পার্টি ২৬৭টি ও লেবার পার্টি ২৩৭টি আসন পেয়েছে।
