থ্যাচারের বর্ণাঢ্য জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের একমাত্র নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার গতকাল সোমবার ৮৭ বছর বয়সে মারা গেছেন। কেবল একমাত্র নারী প্রধানমন্ত্রীই নয়, বরং ২০ শতকে ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ সময় শাসনকারী (১৯৭৯-১৯৯০) প্রধানমন্ত্রীও ছিলেন তিনি। আপসহীন নেতৃত্বগুণে তিনি ‘লৌহমানবী’ বলেও খ্যাতি লাভ করেন। ব্রিটিশ রাজনীতিতে রক্ষণশীলতা নীতির প্রবর্তক তিনি। এই নীতি থ্যাচারিজম নামে পরিচিতি পায়। নিচে প্রভাবশালী এই রাজনীতিকের জীবন ও কর্মের বিশেষ দিক তুলে ধরা হলো:ক্ষমতার পথযাত্রায় থ্যাচার১৯২৫: ১৩ অক্টোবর পূর্ব ইংল্যান্ডের গ্রানথামে জন্মগ্রহণ করেন। ১৯৪৩: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রসায়নে পড়াশোনা শুরু করেন। ১৯৫১: ব্যবসায়ী ডেনিজ থ্যাচারকে বিয়ে করেন। ১৯৫৩: যমজ শিশু ক্যারল ও মার্কের গর্বিত মা হন। ১৯৫৯: কনজারভেটিভ পার্টি ক্ষমতায় এলে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। ১৯৬৪: লেবার পার্টি জয়ী হলেও তিনি পুনর্নির্বাচিত হন। ১৯৭০: দল ক্ষমতায় ফিরলে শিক্ষা ও বিজ্ঞানবিষয়ক মন্ত্রী হন। ১৯৭৫: বিরোধী দলে যাওয়ার পর কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হন। ১৯৭৯: লেবার সরকারের ব্যাপক আর্থিক ও সামাজিক সংকটের মুখে রক্ষণশীলরা বিপুলভাবে জয়লাভ করে। থ্যাচার এ বছর ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হন।রাষ্ট্রীয় ক্ষমতায় থ্যাচার১৯৮২, এপ্রিল: ফকল্যান্ড দ্বীপে আর্জেন্টিনার সামরিক জান্তার অভিযান। পুনর্দখল করতে থ্যাচারের নির্দেশে সেনা ও যুদ্ধজাহাজ প্রেরণ। ১৯৮২, জুন: আর্জেন্টিনার আত্মসমর্পণ এবং থ্যাচারের বিপুল জনপ্রিয়তা বৃদ্ধি। ১৯৮৩: রক্ষণশীলদের পুনর্জয়ে নেতৃত্বদান। ১৯৮৪: ব্রাইটনে দলের বার্ষিক সম্মেলনে আইরিশ রিপাবলিকান আর্মির বোমা হামলায় পাঁচজন নিহত হলেও প্রাণে বাঁচেন থ্যাচার। চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেওয়ার যৌথ ঘোষণায় স্বাক্ষর। ১৯৮৭: রক্ষণশীলদের টানা তৃতীয়বারের মতো বিজয়ে নেতৃত্ব দেন। ১৯৯০: ইউরোপনীতি নিয়ে রক্ষণশীলদের অভ্যন্তরীণ বিদ্রোহের জেরে পদত্যাগ।রাজনীতির পর থ্যাচার১৯৯৪: হার্ভার্ডের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান ভার্জিনিয়ার কলেজ অব উইলিয়াম অ্যান্ড ম্যারির চ্যান্সেলর পদ গ্রহণ। ১৯৯৯: লন্ডনের বাইরে গৃহবন্দী থাকা চিলির সাবেক স্বৈরশাসক অগাস্তো পিনোশের সঙ্গে সাক্ষাৎ। ২০০২: কয়েক দফা স্বল্পমাত্রায় স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর জনসম্মুখে দেখা-সাক্ষাতের ওপর চিকিৎসকদের নিষেধাজ্ঞা। ২০০৫: স্মৃতিভ্রষ্টতায় আক্রান্ত। ২০১২: মূত্রাশয়ের সংক্রমণে হাসপাতালে ভর্তি। ২০১৩, ৮ এপ্রিল: স্ট্রোকে শেষনিঃশ্বাস ত্যাগ। এএফপি।