দ. আফ্রিকার ওয়েবসাইটে হামলা করছেন বাংলাদেশি হ্যাকাররা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের একদল হ্যাকার দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা করছেন।
বাংলাদেশের একদল হ্যাকার দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা করছেন।

বাংলাদেশের একদল হ্যাকার দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা করছেন। দক্ষিণ আফ্রিকার ‘দ্য টাইমস’ দৈনিকের অনলাইন টাইমস লাইভে আজ মঙ্গলবার প্রকাশিত এ খবর জানানো হয়। পত্রিকাটির দাবি, এই দলটি এর আগে সীমান্ত হত্যার অভিযোগ তুলে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছিল।
বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস নামের হ্যাকারদের দলটি এখন পর্যন্ত একটি ওয়েবসাইটে হামলা করেছে, তবে হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। ওই ওয়েবসাইটটি পিটারম্যারিটত্বার্গ ও জোহানেসবার্গের প্রায় ৩০টি কোম্পানির হোস্ট হিসেবে কাজ করে। সাইটটির ডেভেলপাররা অবশ্য এখনো এ নিশ্চয়তা দিতে পারছেন না যে তাঁরা ব্ল্যাক হ্যাট হ্যাকারদের পরবর্তী হামলা ঠেকাতে সক্ষম।
পত্রিকাটি বলছে, পিটারম্যারিটত্বার্গের বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা রোববার সকালে লক্ষ করেন, তাঁদের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। শিশুদের বিনোদন ওয়েবসাইট প্লেডেইজের ওয়েবসাইটও হ্যাক হয়েছে। এটিতে কেবল লেখা ছিল ‘আপনি হ্যাক হয়েছেন’।
জার্মানিতে বাস করা ও ব্ল্যাক হ্যাটের সদস্য এক্সো ডেসমন্ড হামলার দায়দায়িত্ব স্বীকার করেছেন। হ্যাক হওয়া ওয়েবসাইটগুলোর ডেভেলপার জুলিয়ান টিটশ্যাল ডেসমন্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি টিটশ্যালের সঙ্গে অভব্য ভাষায় কথা বলেন।

টিটশ্যাল গতকাল সোমবার সাংবাদিকদের জানান, হ্যাকাররা সম্ভবত কোনো লক্ষ্য ছাড়াই হামলা চালিয়েছে। তিনি এ-ও বলেন যে, হামলার কোনো একটি কারণ প্রতিষ্ঠা করা হ্যাকারদের জন্য একটি বিশেষ চ্যালেঞ্জ।

টিটশ্যাল বলেন, ‘আমি ওদের (ব্ল্যাক হ্যাট) সম্পর্কে কিছু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। ওরা সাধারণত ভারতীয় ওয়েবসাইটগুলোতে হামলা চালায়। কেউ হয়তো ধারণা করবেন না হ্যাকারেরা হামলা চালাতে পারে। গত বছর এক হ্যাকার ছয় সেকেন্ডে প্রায় আড়াই লাখ ওয়েবসাইট হ্যাক করেছিলেন। অধিকাংশ সময় এমনটি হয় না যে, একজন হ্যাকার কোনো একটি নির্দিষ্ট সাইট হ্যাক করতে চাইছেন। বরং হ্যাকারেরা একটি স্বয়ংক্রিয় পদ্ধতি তৈরি করেন, যাতে দুর্বল ওয়েবসাইটগুলো হ্যাক হয়ে যায়।’