দ. কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাবে জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আন্তর্জাতিক আদালতে (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আইসিজে) যাবে জাপান।জাপান সাগরের বিতর্কিত একটি দ্বীপপুঞ্জে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট লি মিয়ুং-বাকের নজিরবিহীন সফরে যাওয়ার এক দিন পর গতকাল শনিবার টোকিও এ কথা জানাল।বিরোধপূর্ণ ওই দ্বীপপুঞ্জ জাপানে তাকেশিমা ও দক্ষিণ কোরিয়ায় দোকদো নামে পরিচিত। ভূখণ্ডটি উভয় দেশ থেকে মোটামুটি সমদূরত্বে অবস্থিত। এ ভূখণ্ডে শত শত কোটি ডলারের প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে বলে ধারণা করা হয়।দক্ষিণ কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে লি গত শুক্রবার ওই স্থান সফর করেন। জাপানের সঙ্গে দেশটির সম্পর্কের ক্ষেত্রে এটি একটি দীর্ঘস্থায়ী বাধা হয়ে দাঁড়িয়ে আছে।জাপানের পররাষ্ট্রমন্ত্রী কোইচিরো গেমবার মুখপাত্র গতকাল বলেন, আন্তর্জাতিক আদালতে বিষয়টি উত্থাপনের মাধ্যমে জাপান এ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত নিয়েছে। যদিও দক্ষিণ কোরিয়া বিষয়টিতে অগ্রহণযোগ্য পদক্ষেপ নিয়েছে, তার পরও দুই দেশের সম্পর্কের কথা বিবেচনা করে টোকিও এ নিয়ে কোনো বিরোধে না গিয়ে এ ব্যবস্থাকেই প্রাধান্য দিয়েছে।মুখপাত্র জানান, আদালতে এ-সংক্রান্ত মামলা কখন ওঠানো হবে এবং এর বিষয়বস্তুই বা কী হবে, তা নিয়ে পর্যালোচনার প্রয়োজন। কিন্তু এ নিয়ে বেশি বিলম্ব করা হবে না বলেও জানান তিনি। রয়টার্স।