দ. কোরিয়ায় পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল সায়েনুরি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে। দলটি পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ১৫২টিতে বিজয়ী হয়েছে। বিরোধী ডেমোক্রেটিক ইউনাইটেড পার্টির চেয়ে দলটি ২৫টি আসন বেশি পেল। গত বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট লি মিউং বাক এক বিবৃতিতে বলেন, জনগণ প্রজ্ঞার পরিচয় দিয়েছে। তিনি আরও বলেন, তাঁর দল দেশের স্বার্থ এগিয়ে নিতে বিভিন্ন নীতি গ্রহণে সর্বোচ্চ চেষ্টা করবে। এএফপি।