দ. সুদানে মন্ত্রিসভা ভেঙে দেওয়া হল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির দেশটির মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। এ ছাড়া প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাশার মাশারকে বরখাস্ত করেছেন তিনি। এতে দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
রাজধানী জুবায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তা বাহিনীর সশস্ত্র সদস্যরা টহল দিচ্ছেন। রাষ্ট্রীয় বেতারে সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে। সরকারের বিভিন্ন পদে ‘রদবদলের’ লক্ষ্যে মন্ত্রিসভা বিলুপ্ত করার কথা জানানো হয়েছে। পদচ্যুত ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাশার মাশার প্রেসিডেন্ট কিরের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। তিনি দেশের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। এএফপি।