দংশন করায় সাপকে কামড়ে মারলেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে এক ব্যক্তিকে একটি গোখরা সাপ দংশন করেছিল। সাপটির ওপর খেপে যান তিনি। প্রতিশোধ নিতে তিনি দৌড়ে সাপটিকেই ধরে কামড়ে হত্যা করেন। নেপালের অন্নপূর্ণা পোস্ট গতকাল এ খবর ছেপেছে। এতে বলা হয়, সাপটি মোহাম্মদ সালমো মিয়া (৫৫) নামের ওই ব্যক্তির ধানের মধ্যে লুকিয়ে ছিল। গত মঙ্গলবার সাপটি তাঁকে দংশন করে। এরপর তিনি দৌড়ে এটিকে ধরে কামড় দিতে থাকেন। সাপটি না মরা পর্যন্ত তিনি কামড় দিতে থাকেন।রাজধানী কাঠমান্ডুর ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। সালমো মিয়া বলেন, ‘আমি লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেলতে পারতাম, কিন্তু প্রচণ্ড রাগে দাঁত দিয়ে কামড়ে এটিকে হত্যা করেছি।’ পুলিশ কর্মকর্তা নিরাজ শাহী বলেন, আক্রান্ত ব্যক্তিকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত। রয়টার্স।