দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ
জোহানেসবার্গে চাকরিচ্যুত সেনাসদস্যদের এক সমাবেশে বিদ্রোহী রাজনীতিবিদ জুলিয়াস মালেমার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। ১৯৯৪ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার পর দেশটিতে সেনাবাহিনীকে সতর্কাবস্থায় রাখার এটাই প্রথম ঘটনা।মালেমার বিরুদ্ধে অভিযোগ, তিনি সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে খেপিয়ে তুলছেন। গত এপ্রিলে তাঁকে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) থেকে বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এখন সেই অভিযোগের তদন্ত চলছে। অন্যদিকে মালেমা খনিশ্রমিকদের হত্যার ঘটনাটি পুঁজি করে ক্ষমতাসীনদের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে গত ১৬ আগস্ট ৩৪ জন খনিশ্রমিককে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সেনাবাহিনীর একটার অংশের মধ্যে নতুন করে অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিবিসি