দক্ষিণ আফ্রিকায় আগুনে ১৮ মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ ব্যক্তির মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।দক্ষিণ আফ্রিকার জরুরি সেবাপ্রতিষ্ঠান নেটকেয়ার-৯১১-এর মুখপাত্র ক্রিস বোথা জানান, গত রোববার রাতে জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় শহর নাইজেলের পিটার ওয়েসেলস নামের বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১৮ জন মারা যান। এ সময় ঘটনাস্থল থেকে ৮৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করছে। এএফপি।