দক্ষিণ আফ্রিকায় এএনসির শতবর্ষ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার ১০০ বছর পালন করছে দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। এ উপলক্ষে গত শুক্রবার থেকে শুরু হয়েছে উৎসব। গতকাল শনিবার ষাঁড় জবাই দিয়ে দলের প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রেসিডেন্ট জ্যাকব জুমা।১৯১২ সালে ব্লুমফন্টেইনে প্রতিষ্ঠিত হয়েছিল এএনসি। গতকাল সেখানকার একটি গির্জায় ষাঁড় জবাইয়ের আয়োজন করা হয়। বর্ণবাদবিরোদী দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া এই দলটিকে এখন সারা বিশ্বের মানুষ চেনে নেলসন ম্যান্ডেলার দল হিসেবে।অনুষ্ঠানে প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, ‘আনুষ্ঠানিকভাবে উৎসব শুরুর আগে আজ আমাদের ঐতিহ্যবাহী নেতারা সুনির্দিষ্ট অনুষ্ঠানাদি পালন করবেন। অন্যভাবে বলতে গেলে, আমাদের পূর্বসূরিদের স্মরণ করা হবে ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী।’প্রতিষ্ঠাবার্ষিকীর তিন দিনের এ উৎসব শেষ হবে আজ রোববার। আজ একটি সমাবেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট জুমা। এতে তিনি দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থা তুলে ধরবেন।তবে এই উৎসব-আয়োজনে অনুপস্থিত রয়েছেন ম্যান্ডেলা। এদিকে একের পর এক দুর্নীতি, কেলেঙ্কারি ও দেশের ৩৮ শতাংশ দরিদ্র মানুষের জন্য ভালো কিছু না করতে পারার ব্যর্থতার কারণে এএনসির প্রতি হতাশ দেশের মানুষ।বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় ম্যান্ডেলার সঙ্গে একই সঙ্গে জেল খেটেছিলেন এএনসি সদস্য অ্যান্ড্রু মেলেনগানি। ১৯১২ সালে প্রতিষ্ঠার সময় দলটির নাম ছিল সাউথ আফ্রিকান নেটিভ ন্যাশনাল কংগ্রেস। প্রতিষ্ঠার পর থেকে বর্ণবাদী সরকারের রোষানলে পড়ে দলটি। এএফপি।