দক্ষিণ আফ্রিকায় নিহত খনিশ্রমিকদের স্মরণে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় মারিকানা প্লাটিনাম খনিতে সহিংসতায় নিহত ৪৪ ব্যক্তির স্মরণে গতকাল বৃহস্পতিবার স্মরণসভা হয়েছে।লোনমিনের মালিকানাধীন মারিকানা খনির কাছে একটি গির্জায় নিহত ব্যক্তিদের স্মরণে সভা অনুষ্ঠিত হওয়ার পর প্রার্থনা করা হয়। এতে দক্ষিণ আফ্রিকার মন্ত্রিসভার সদস্য ছাড়াও রাজনীতিবিদ, ধর্মীয় নেতা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। এক সপ্তাহ আগে ওই খনিতে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি ছোড়ে পুলিশ। এতে ৩৪ জন নিহত হন। এর আগে ওই খনিতে সহিংসতায় দুই পুলিশসহ ১০ জন নিহত হন। সহিংসতার পর থেকে খনিটি বন্ধ রয়েছে।দক্ষিণ আফ্রিকার আরও দুটি খনিতে উত্তেজনা দেখা দেওয়ায় অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত মে মাস থেকেই প্লাটিনামের দাম সর্বোচ্চ বেড়েছে। বিবিসি।