দক্ষিণ আফ্রিকায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ২৯ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আটজন। গতকাল সোমবার রাতে প্রিটোরিয়া থেকে ১০০ কিলোমিটার পূর্বে কোয়াগ্গাফনটেইন শহরের কাছে এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ কথা জানানো হয়। 

আহত ব্যক্তিদের নিকটবর্তী কোওয়ামলাঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে তিনজন হাসপাতালে মারা যায়। আটজনের অবস্থা গুরুতর। সামান্য আঘাত পেয়েছে ১২ জন।