দক্ষিণ আফ্রিকায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকায় শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। নবম দিনের মতো হাজার হাজার শ্রমিক বৃহস্পতিবার দেশটির বিভিন্ন নগরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। সরকারি কর্মচারীরা এই ধর্মঘটে অংশ নিয়ে রাস্তায় নেমে এসেছেন। মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক ইউনিয়নগুলো এ ধর্মঘটের ডাক দেয়। শ্রমিকেরা বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা ধর্মঘট চালিয়ে যাবেন।দক্ষিণ আফ্রিকার ইউনিয়নগুলো ১০ লাখের বেশি শ্রমিকের প্রতিনিধিত্ব করে। তারা ১৮ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে।কেপটাউন ও জোহানেসবার্গে ধর্মঘটী শ্রমিকেরা গান গেয়ে ও প্লাকার্ড হাতে রাস্তায় বিক্ষোভ করেন। কেপটাউনে পার্লামেন্ট ভবনের বাইরে কৃষি বিভাগের কর্মচারী ন্যান্ডি অ্যাডোনিস বলেন, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ এএফপি।