দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ডায়ানার জীবনীকার আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রয়াত প্রিন্সেস ডায়ানার জীবনীকার অ্যান্ড্রু মরটন ও তাঁর স্ত্রী দক্ষিণ আফ্রিকার এম্পুমালাঙ্গা প্রদেশে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার প্রদেশের কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার বিকেলে ক্রুগার ন্যাশনাল পার্কের কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। একটি গাড়িতে অ্যান্ড্রু ও তাঁর স্ত্রী ক্যারোলিন মর্টন ছিলেন। দুর্ঘটনায় অ্যান্ড্রুর পাঁজরের হাড় ভেঙে গেছে। অন্য গাড়িতে এক নারী ও এক শিশু ছিল। দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয়।কর্তৃপক্ষ আরও জানায়, দুর্ঘটনার পর অ্যান্ড্রু ও তাঁর স্ত্রী ক্যারোলিনকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ক্যারোলিনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।বিতর্কিত ডায়ানা: হার ট্রু স্টোরি জীবনীগ্রন্থ লিখে অ্যান্ড্রুর খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। তিনি মনিকা লিউনস্কি, টম ক্রুজ, ডেভিড বেকহাম ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়া বেকহামকে নিয়েও বই লিখেছেন। এএফপি।