দক্ষিণ আমেরিকায় হত্যাকাণ্ডের শীর্ষে ভেনেজুয়েলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ভেনেজুয়েলায় সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে। হত্যার এ রেকর্ডের পাশাপাশি দেশটি মহাদেশের সবচেয়ে সহিংসপ্রবণ দেশ হিসেবেও তার অবস্থান অটুট রেখেছে। অপরাধ পর্যবেক্ষণকারী একটি সংগঠনের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দ্য ভেনেজুয়েলা ভায়োলেনস মনিটর (ওভিভি) মঙ্গলবার জানায়, চলতি ২০১১ সালে ভেনেজুয়েলায় খুন হয়েছে ১৯ হাজার ৩৩৬ জন। দুই কোটি ৯০ লাখ জনসংখ্যার দেশটিতে প্রতিদিন গড়ে ৫৩ জন খুন হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, ‘আমরা দেশবাসীকে জানাতে চাই, দেশের ইতিহাসে ২০১১ সালটি সবচেয়ে সহিংসপ্রবণ বছর।’সহিংসতা বাড়ার কারণ সম্পর্কে ওভিভির প্রতিবেদনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। তবে সংগঠনটির মতে, অপরাধ করে ক্ষমা পেয়ে যাওয়াই সবচেয়ে বড় সমস্যা। দেশটিতে অধিকাংশ হত্যার ক্ষেত্রেই অপরাধীরা শাস্তি পায় না।সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১০ ও ২০১১ সালে ভেনেজুয়েলায় খুনের হার দক্ষিণ আমেরিকায় সর্বোচ্চ। এই হার প্রতিবেশী দেশ কলম্বিয়া ও মেক্সিকোকে ছাড়িয়ে গেছে। এএফপি।