দক্ষিণ কোরিয়া যুদ্ধ ঘোষণা করেছে বলে উত্তর কোরিয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম তায়ি-ইয়ং জানান, দক্ষিণ কোরিয়া আক্রান্ত হতে পারে—এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেলে উত্তর কোরিয়ার হামলা চালানোর আগেই তাদের পরমাণু ক্ষেত্রের ওপর হামলা চালানো হবে। এ মন্তব্য প্রকাশিত হওয়ার পর গতকাল রোববার উত্তর কোরিয়া এ অভিযোগ করল। খবর এপি ও বিবিসির। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ আগেই হামলা চালানোর যে পরিকল্পনা নিয়েছে তা যুদ্ধ ঘোষণার শামিল। আমাদের বৈপ্লবিক সশস্ত্র বাহিনী এর ওপর সজাগ দৃষ্টি রাখছে।কেসিএনএ আরও জানায়, উত্তর কোরিয়ার মর্যাদা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করলে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনী দ্রুত ও বিধ্বংসী সামরিক ব্যবস্থা নেবে।উত্তর কোরিয়া ইতিমধ্যে দুই বার পরমাণু পরীক্ষা চালিয়েছে। তবে এখনো সন্দেহ আছে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পেরেছে কি না।