দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাকের বড় ভাই সাবেক আইনপ্রণেতা লি সাং-ডিউককে দুর্নীতির অভিযোগে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনা আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন রক্ষণশীল দলের জনপ্রিয়তা হ্রাস করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডিউক ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে অডিট সমস্যা নিষ্পত্তি ও শাস্তি এড়াতে সহযোগিতা দেওয়ার নামে দুটি ব্যাংকের চেয়ারম্যানদের কাছ থেকে পাঁচ লাখ ২৫ হাজার মার্কিন ডলার ঘুষ নেন বলে আইনজীবীরা অভিযোগ আনেন।পরে ক্ষমতাসীন দলের হয়ে ছয়বার নির্বাচিত এ আইনপ্রণেতার বিরুদ্ধে আইনজীবীদের গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ সিউলের কেন্দ্রীয় জেলা আদালত অনুমোদন করে।বিচারক পার্ক বোয়াং বলেন, ‘ডিউকের অপরাধ প্রমাণিত হয়েছে এবং তিনি নিজের ভাবমূর্তি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাক্ষ্য-প্রমাণ নষ্টের চেষ্টা করতে পারেন বলে যে আশঙ্কা করা হচ্ছে, তার যথেষ্ট যুক্তিসংগত কারণ রয়েছে।ইয়োনহ্যাপ সংবাদ সংস্থার খবরে বলা হয়, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই ৭৬ বছর বয়সী ডিউককে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এএফপি।