দক্ষিণ কোরিয়ার সাপের মাংস বিক্রির বিরুদ্ধে অভিযান চলবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়া সরকার সাপের মাংস বা স্যুপ বিক্রি করে এমন সব রেস্তোরাঁর বিরুদ্ধে দমন অভিযান চালাবে। কর্মকর্তারা গতকাল মঙ্গলবার এ তথ্য জানান।দেশটির পরিবেশবিষয়ক মন্ত্রণালয়ের উপপরিচালক সন স্যাম জি জানান, আজ বুধবার থেকে ১৫ জুলাই পর্যন্ত রেস্তোরাঁগুলোতে এ অভিযান চালানো হবে। দক্ষিণ কোরিয়ায় সাপ ধরা কিংবা পাচার দণ্ডনীয় অপরাধ। কারও বিরুদ্ধে সাপ ধরার অভিযোগ প্রমাণিত হলে এক বছরের কারাদণ্ড কিংবা চার হাজার মার্কিন ডলার জরিমানা করার বিধান রয়েছে। ধারণা করা হয়, সাপের স্যুপ মাথা ঠান্ডা রাখে এবং বল বৃদ্ধি করে। তাই অনেকে আগ্রহ নিয়ে সাপ খেয়ে থাকেন। এএফপি।