দক্ষিণ কোরিয়ার স্পিকারের বিরুদ্ধে ঘুষের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের স্পিকার পার্ক হি-তের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এই কেলেঙ্কারির জন্য তাঁকে স্পিকারের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে। অভিযোগকারী কৌঁসুলিরা গতকাল মঙ্গলবার এ তথ্য জানান। কৌঁসুলিদের অভিযোগ, স্পিকার পার্ক হি-তে ও তাঁর এক সাবেক সহযোগী এবং প্রেসিডেন্টের সাবেক জ্যেষ্ঠ সহযোগী কিম হ্যু-জে ২০০৮ সালের ওই ঘুষ কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। তবে তাঁদের কাউকেই আটক করা হয়নি। তৎকালীন গ্র্যান্ড ন্যাশনাল পার্টির প্রধান পদে নির্বাচিত হয়েছিলন কিম। তিনি ওই নির্বাচনের আগে কয়েকজন আইনপ্রণেতাকে নগদ অর্থের খাম দিয়েছিলেন। এএফপি।