দক্ষিণ কোরিয়ায় উৎপাদন ও জন্মহার বাড়ানোর পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়া সে দেশের শ্রমিকদের সন্তান উৎপাদনে উৎসাহ জোগাতে কিছু পদক্ষেপ নিচ্ছে। তাঁদের কর্মঘণ্টা কমিয়ে আনা হবে এবং কর্মস্থলে আরও পদ সৃষ্টি করা হবে। এতে উৎপাদন ও জন্মহার দুটোই বাড়বে বলে মনে করা হচ্ছে। গতকাল বুধবার দেশের শ্রম নীতিনির্ধারক একটি গোষ্ঠী এ কথা জানায়। এএফপি।দক্ষিণ কোরীয় সরকার-সমর্থিত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন কমিশনের মুখপাত্র কিম-ইয়াং সু জানান, এই কমিশন ২০২০ সাল নাগাদ কাজের বার্ষিক গড় সময় এক হাজার ৯০০ ঘণ্টারও নিচে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে। মুখপাত্র জানান, কমিশন এ ব্যাপারে নীতি নির্ধারণ করবে। আরও যেসব কাজ করবে তা হচ্ছে, কর্মীদের বাড়তি কাজ না করে কর্মস্থল ত্যাগে উৎসাহ দানে প্রচার চালানো। এতে উৎপাদন গতি পাবে। এক বিবৃতিতে কমিশন বলেছে, শ্রমিকেরা দীর্ঘ সময় ধরে কাজ করলে উৎপাদন হ্রাস পায়। চাকরির পদ সৃষ্টির জন্যও তা অন্তরায়। এমনকি জন্মহার কমানোর ক্ষেত্রেও এটি অবদান রাখে। কমিশন জানায়, কাজের চাপে বিয়ে করা ও বাচ্চা নেওয়ার ব্যাপারে নারী শ্রমিকদের মধ্যে অনীহা কাজ করে। তাঁদের কাজের চাপ কমাতে যদি বেশি করে ঠিকা শ্রমিক নিয়োগ করা হয়, তাহলে তাঁরা সন্তান লালনপালনে সময় পাবেন।