দক্ষিণ কোরিয়ায় জন কেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়া সফরের লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল বৃহস্পতিবার সিউলে পৌঁছেছেন। সেখানে তিনি উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় অংশ নেবেন।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ের বিরল সংলাপ ব্যর্থ হওয়ার এক দিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দক্ষিণ কোরিয়ায় গেলেন। ২০০৭ সালের পর দুই কোরিয়ার ওই বৈঠক গভীর রাত পর্যন্ত গড়ায়। তবে বৈঠকে দুই পক্ষে কোনো সমঝোতা হয়নি বা তারা যৌথ কোনো বিবৃতি দেয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সিউল সফর শেষে চীন, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন সফর করবেন।
আন্তর্জাতিক সীমানা নিয়ে চীনের সঙ্গে কয়েকটি দেশের আঞ্চলিক বিরোধ নিরসনের ওপর চলতি সফরে গুরুত্ব দেবেন কেরি। তবে সিউলে কেরির নির্ধারিত আলোচনায় কোনো সুনির্দিষ্ট চুক্তি বা যৌথ বিবৃতি স্বাক্ষরের সম্ভাবনা নেই। উভয় কোরিয়ার মধ্যে অনুষ্ঠিত সংলাপের বিষয়টি তাঁর আলোচনায় গুরুত্ব পাবে। কেরির দক্ষিণ কোরিয়া সফরের ব্যাপারে উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এএফপি।