দক্ষিণ কোরিয়ায় ধর্ষণের দায়ে মার্কিন সেনার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মার্কিন এক সেনাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত।গতকাল বুধবার সিউলের কেন্দ্রীয় জেলা আদালত এই সাজা দেন। তবে রবিনসন ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন।আদালতের একজন মুখপাত্র বলেন, ২১ বছর বয়সী কেভিন রবিনসন নামের মার্কিন ওই সেনা গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করেন। এ অপরাধেই সিউলের আদালত তাঁকে ছয় বছরের সাজা দেন।মামলায় বলা হয়, কেভিন রবিনসন রাতের বেলায় ওই কিশোরীর সঙ্গে মদ্যপান করেন। এর পরই তিনি ওই কিশোরীকে ধর্ষণ করেন।গত বছরের নভেম্বরে উত্তর কোরিয়ার সীমান্তঘেঁষা দংদুচেয়ন শহরে ১৮ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অপরাধে আরেক মার্কিন সেনাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এএফপি।