দক্ষিণ কোরিয়ায় পানশালায় আগুন নয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার ব্যস্ত বাণিজ্যিক নগর বুসানের একটি পানশালায় আগুন লেগে নয়জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন শ্রীলঙ্কার নাগরিক।প্রত্যক্ষদর্শীরা জানান, পানশালাটি কালো ধোঁয়ায় ছেয়ে যাওয়ার আগে তাঁরা বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনতে পান। পুলিশ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে।পুলিশের একজন মুখপাত্র জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অগ্নিনির্বাপক বাহিনী ধারণা করছে। প্রচণ্ড ধোঁয়ার সঙ্গে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মূলত হতাহতের ঘটনা ঘটে। আহত ২৫ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এএফপি।