দক্ষিণ কোরিয়ায় স্কুলে সহিংসতা বন্ধের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং-বাক ও প্রধানমন্ত্রী কিম হোয়াং-সিক সে দেশের স্কুলগুলোতে সহিংসতা বন্ধের অঙ্গীকার করেছেন। সম্প্রতি দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় জনমতে আতঙ্ক সৃষ্টি হওয়ায় গতকাল সোমবার তাঁরা এ অঙ্গীকার করেন।গত ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দায়েগুতে একজন ও গোয়াংজুতে আরেকজন স্কুলশিক্ষার্থী আত্মহত্যা করে। দায়েগুতে আত্মহত্যার আগে ওই ছাত্র চিঠিতে লিখেছে, তাকে সহপাঠীরা নির্মমভাবে পিটিয়েছে। প্রধানমন্ত্রী কিম হোয়াং-সিক স্কুলে সহিংসতা বন্ধে ‘দৃঢ় অঙ্গীকার’ ব্যক্ত করে যেসব স্কুলে সহিংস ঘটনা ঘটবেবে, তাদের কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এএফপি।