দক্ষিণ সুদানে দুর্ভিক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুদানের উল্লেখযোগ্য অংশজুড়ে দুর্ভিক্ষ চলছে বলে জানিয়েছে দেশটির সরকার। গত ছয় বছরের মধ্যে এবারই প্রথম বিশ্বের কোনো অঞ্চলে দুর্ভিক্ষের ঘোষণা দেওয়া হলো। সরকার এবং জাতিসংঘের হিসাবে, দেশটিতে প্রায় এক লাখ লোক না খেয়ে মরতে বসেছে। আরও ১০ লাখ লোক দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। এই অবস্থার জন্য দেশটিতে চলা দীর্ঘদিনের গৃহযুদ্ধ ও অর্থনৈতিক ধসকেই দায়ী করছে আন্তর্জাতিক সম্প্রদায়। ইয়েমেন, সোমালিয়া ও নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলও দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। কিন্তু সরকারিভাবে দক্ষিণ সুদানে প্রথম দুর্ভিক্ষের ঘোষণা দেওয়া হলো। উইনিটি প্রদেশ প্রথম আক্রান্ত হয়। ইতিমধ্যে সুদানের অভ্যন্তরীণ ব্যবস্থা খুবই নাজুক আকারে রূপ নিচ্ছে, এমন সতর্কতা জানিয়ে জাতিসংঘ বলছে, সুদানের এই দুরবস্থায় অবিলম্বেই বিশ্বসম্প্রদায়ের এগিয়ে আসা প্রয়োজন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা জানাচ্ছে, দেশটির মোট জনসংখ্যার ৪০ শতাংশ অর্থাৎ প্রায় ৫০ লাখ লোকের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহ নিশ্চিত করা দরকার।
বিবিসি