দক্ষিণ সুদানে বেসামরিক মানুষকে নির্যাতন করছে নিরাপত্তা বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুদানের নিরাপত্তা বাহিনী বেসামরিক লোকজনের ওপর হত্যা, ধর্ষণসহ অমানবিক নির্যাতন চালাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য দিয়েছে। নির্যাতন বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে দক্ষিণ সুদান সরকার নির্যাতনের ব্যাপকতার অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। এএফপি।