দক্ষিণ সুদানে ভেঙে পড়েছে অস্ত্রবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুদানের সরকারি সেনা ও বিদ্রোহীদের মধ্যে গতকাল সোমবার আবারও সংঘর্ষ হয়েছে৷ এ ঘটনায় অস্ত্রবিরতি চুক্তি ভেঙে পড়ার আশঙ্কা তৈির হয়েছে৷
গৃহযুদ্ধের অবসানের লক্ষ্যে গত শুক্রবার ইিথওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় প্রেসিডেন্ট সালভা কির ও বিদ্রোহীদের নেতা রিক মাচের অস্ত্রবিরতি চুক্তি করেন৷ এর পর থেকে উভয় পক্ষই একে অন্যের বিরুদ্ধে স্থলপথে হামলা চালানোর অভিযোগ তুলে আসছে৷
দক্ষিণ সুদানের প্রতিরক্ষামন্ত্রী কুয়োল মানিয়াং জানান, তেলসমৃদ্ধ আপার নাইল প্রদেশে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে৷ সরকারি সেনাদের ‘আগ বাড়িয়ে আক্রমণ না করে আত্মরক্ষার জন্য লড়াই’ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি৷
প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, যোদ্ধাদের নিয়ন্ত্রণ মাচেরের হাতে নেই৷ হোয়াইট আর্মি নামে পরিচিত মিলিশিয়ারা ভারী অস্ত্রে সজ্জিত হয়ে সরকারি সেনাদের ওপর হামলা চালাচ্ছে৷ তিনি বলেন, ‘এরা অনিয়মিত যোদ্ধা৷ হোয়াইট আর্মি হচ্ছে সশস্ত্র বেসামরিক লোকদের সমন্বয়ে গড়া বাহিনী৷ তারা চুক্তি সম্পর্কে জানে না৷ এরাই সোমবার হামলা চালিয়েছে৷ কারণ, তারা জানে, এখনো যুদ্ধ চলছে৷’
সেনাবাহিনীর মুখপাত্র ফিলিপ আগুয়ের জানান, আঞ্চলিক সংস্থা আইজিএডির পর্যবেক্ষকদের লড়াইয়ের কেন্দ্রবিন্দু তেলসমৃদ্ধ ইউনিটি প্রদেশের রাজধানী বেনতিউ শহরে পাঠানো হচ্ছে৷
প্রেসিডেন্ট কির ইঙ্গিত দেন, তাঁরা শান্তি চান৷ গত রোববার রাজধানী জুবায় এক সমাবেশে তিনি বলেন, সেনাদের বিদ্রোহীদের বিরুদ্ধে আর না এগোনোর নির্দেশ দিয়েছেন৷ এএফপি৷