দক্ষিণ সুদানে ভোটের সময়সীমা বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুদানের স্বাধীনতার প্রশ্নে শুরু হওয়া গণভোটের তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার ভোট-ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বাকি পাঁচ দিনের প্রতিদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটারের বিপুল উপস্থিতির কারণে দিনের নির্ধারিত সময়ের মধ্যে ভোট গ্রহণ সম্ভব হচ্ছিল না। গণভোটবিষয়ক কমিশনের উপপ্রধান চেন রিক এ কথা জানিয়েছেন। প্রথম দুই দিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এই দুই দিনে ভোটারদের ব্যাপক উপস্থিতি সামাল দিতে প্রতিটি ভোটকেন্দ্রের কর্মকর্তাদের হিমশিম খেতে হয়।১০ জন নিহত: এদিকে উত্তর ও দক্ষিণ সুদানের সীমান্তবর্তী এলাকায় গত সোমবার সশস্ত্র আরব মিশেরিয়া উপজাতি-সন্ত্রাসীদের হামলায় দক্ষিণ সুদানের আরও ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এএফপি।