দক্ষিণ সুদানে শান্তির সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ সুদানে চলমান সংঘাত ও প্রাণহানি বন্ধে ইথিওপিয়াতে আলোচনায় বসছে সরকার ও বিরোধী দল। ছবি: সংগৃহীত
দক্ষিণ সুদানে চলমান সংঘাত ও প্রাণহানি বন্ধে ইথিওপিয়াতে আলোচনায় বসছে সরকার ও বিরোধী দল। ছবি: সংগৃহীত

দক্ষিণ সুদানে চলমান সংঘাত নিরসনে দেশটির সরকার ও বিরোধী পক্ষ আজ মঙ্গলবার রাতে আলোচনায় বসবে বলে জানিয়েছে মধ্যস্থতাকারীরা।
বিবিসি জানায়, হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে এক চুক্তিতে উপনীত হতে পারে দুই পক্ষ।
সপ্তাহ দুয়েক আগে প্রেসিডেন্ট সালভা কির ও সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত সেনারা পরস্পরের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়। এতে কমপক্ষে ৫০০ মানুষ প্রাণ হারায়। সংঘর্ষ শুরুর পর শান্তি প্রতিষ্ঠায় এটাই প্রথম উদ্যোগ।
বিবিসি বলছে, পূর্ব আফ্রিকার নেতাদের মধ্যস্থতায় ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে।
ইথিওপীয় সরকার এক বিবৃতিতে বলেছে, সালভা কির ও রিক মাচারের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন। আরও বলা হয়, ‘আশা করা হচ্ছে, হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে এবং চলমান রাজনৈতিক সংকট নিরসনে একটি শান্তিপূর্ণ সমাধানে উপনীত হতে দুই পক্ষ চুক্তিবদ্ধ হবে।’