দণ্ডিতদের ভোটে চায় না ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর বা তার বেশি সময়ের সাজা পাওয়া ব্যক্তিদের আজীবন নির্বাচনে লড়ার ওপর নিষেধাজ্ঞা জারির পক্ষে অভিমত দিয়েছে ভারতের নির্বাচন কমিশন (ইসি)। দেশটির সর্বোচ্চ আদালতে এ সংক্রান্ত একটি মামলায় গত সোমবার দেওয়া হলফনামায় ইসি এই মত দেয়। দুর্নীতি ও ফৌজদারি মামলায় দণ্ডিত ব্যক্তিরা যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারেন, সেই লক্ষ্যে দিল্লি বিজেপির মুখপাত্র অশ্বিনী কুমার উপাধ্যায় এই মামলা দায়ের করেন। আদালত এ বিষয়ে ইসির মতামত চেয়েছিলেন।
কলকাতা প্রতিনিধি