দম্পতির 'লটারি ভাগ্য'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডায় আলবার্টার এডমনটনের বাসিন্দা বারবারা ও ডগলাস ফিঙ্ক দম্পতি। তাঁদের ক্ষেত্রে যা ঘটেছে, তা ‘লটারি ভাগ্যই’ বলতে হবে। একবার নয়, দুবার নয়; তিন-তিনবার লটারি জিতেছেন তাঁরা। প্রথমবার ১৯৮৯ সালে, দ্বিতীয়বার ২০১০ সালে, তৃতীয়বার জিতলেন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। এই তিন দফার লটারি জয়ের মধ্যে তৃতীয়টাই সবচেয়ে বড়। রীতিমতো ৬২ লাখ মার্কিন ডলার বাগিয়েছেন তাঁরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা। ফিঙ্ক দম্পতি বলেছেন, সন্তানদের কল্যাণে এই অর্থের অধিকাংশ ব্যয় করা হবে।