প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের দরকার নেই বলে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিরোধ চলে আসছিল। সুপ্রিম কোর্টের মুখপাত্র শ্রী কান্তা পাউডেল বলেন, নতুন সংবিধান ঘোষণার পরই কেবল নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে, এর আগে নয়। নেপালে ২০০৮ সালে রাজতন্ত্র বিলোপের পর রামবরণ যাদব প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। পাঁচ বছরের বেশি তিনি প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন তিনি। এপি।