দরিদ্র দেশে বাড়ছে মানুষের আয়ু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র দেশগুলোতে গত দুই দশকে মানুষের আয়ু গড়ে নয় বছর বেড়েছে৷ শিশুস্বাস্থ্যের উন্নয়নে  বিভিন্ন উদ্যোগের কারণেই এই পরিবর্তন সম্ভব হয়েছে৷ জাতিসংঘ গতকাল বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করে​৷

জাতিসংঘের অধীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএ​ইচও) বার্ষিক পরিসংখ্যানে বলা হয়, ছ​য়টি দেশে ১৯৯০ থেকে ২০১২ সালের মধ্যে মানুষের আয়ু ১০ বছর পর্যন্ত বৃদ্ধি পেয়েছে৷ সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে লাইবেরিয়া৷ দেশটিতে গড় আয়ু বেড়েছে ২০ বছর (৪২ থেকে ৬২ বছর)৷ এরপর রয়েছে ইথিওপিয়া (৪৫ থেকে ৬৪ বছর), মালদ্বীপ (৫৮ থেকে ৭৭ বছর), কম্বোডিয়া (৫৪ থেকে ৭২ বছর), পূর্ব তিমুর (৫০ থেকে ৬৬ বছর) এবং রুয়ান্ডা (৪৮ থেকে ৬৫ বছর)৷

ডব্লিউএইচওর প্রধান মার্গারেট চ্যান বলেন, বিশ্বজুড়ে মানুষের গড় অায়ু বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, এখন শিশুমৃত্যুর হার কমে এসেছে৷ এএফপি৷