প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, প্রস্তাবিত অধ্যাদেশের বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থানের প্রতি দলের পূর্ণ সমর্থন রয়েছে। শুক্রবার টেলিফোনে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মনমোহন সিংকে এ আশ্বাস দেন তিনি।
শুক্রবার সোনিয়ার ছেলে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী ওই অধ্যাদেশের তীব্র সমালোচনা করে বলেন, দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত অপরাধী এমপি ও এমএলএদের স্বপদে বহাল রাখতে কেন্দ্রীয় সরকারের আনা অধ্যাদেশ অর্থহীন। রাহুলের এ মন্তব্য প্রধানমন্ত্রীর জন্য অবমাননাকর বলে মনে করছেন অনেকে। এনডিটিভি।