দল ও দেশের পাশে থাকার প্রতিশ্রুতি গিলানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাঁর দল ও দেশের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আদালত অবমাননার মামলায় আজ সোমবার সুপ্রিম কোর্টে হাজির হওয়ার দুই দিন আগে গত শনিবার এক জনসভায় তিনি ওই প্রতিশ্রুতি দেন।পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে জারনওয়ালায় আয়োজিত ওই জনসভায় গিলানি বলেন, রাজনৈতিক বিরোধ নিরসনে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) কাজ করে যাবে।জনসভায় পিপিপির পার্লামেন্ট সদস্যরাসহ বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী গিলানি বলেন, পিপিপি এমন একটি দল, যে দলের নেতারা প্রবল প্রতিকূল পরিস্থিতিতে দেশ চালিয়েছেন। এ সময় তিনি পিপিপি নেতা প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ও বেনজির ভুট্টোর ভূমিকা স্মরণ করেন। তিনি বলেন, জনগণ এখনো তাঁদের দুজনকে ভালোবাসেন এবং তাঁদের মতাদর্শ অনুসরণ করেন।গিলানি বলেন, তাঁর পিপিপি সরকার পাঁচ বছরের মেয়াদ পূরণ করার পরই ক্ষমতা ছাড়বে এবং দেশ রক্ষায় যা যা করার দরকার, সব করবে। ডন।