প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার কংগ্রেসদলীয় তিনজন ও সিপিআই (এম)-এর একজন সদস্য গতকাল সোমবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। দলটির সাধারণ সম্পাদক মুকুল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, শহীদ দিবস উপলক্ষে গতকাল এক শোভাযাত্রায় অংশগ্রহণের মাধ্যমে নতুন এই সদস্যরা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এঁরা হলেন কংগ্রেসের অসিত কুমার মল, গুলাম রাব্বানী, উমাপদ বৌরি এবং সিপিআই (এম)-এর ছায়া দলুই। শোভাযাত্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক লাখ মানুষ অংশ নেয়। ১৯৯৩ সালের এই দিনে ১৩ রাজনীতিককে হত্যা করে তৎকালীন বামপন্থী সরকার। সেই দিনটি স্মরণ করতে এবার দ্বিতীয়বারের মতো শহীদ দিবস উদ্যাপন করল তৃণমূল কংগ্রেস।
হিন্দুস্তান টাইমস