দলবির সিং ভারতের নতুন সেনাপ্রধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের নতুন সেনাপ্রধান হলেন লে. জেনারেল দলবির সিং সোহাগ৷ বিদায়ী ইউপিএ সরকার গতকাল মঙ্গলবার এই নিয়োগ দেয়৷ বর্তমান সেনাপ্রধান জেনারেল বিক্রম সিংয়ের চাকরির মেয়াদ শেষ হবে ৩১ জুলাই৷ তার আগেই তাঁর স্থলাভিষিক্ত হলেন জেনারেল দলবির সিং৷ গতকালের আগ পর্যন্ত তিনি উপ সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন৷ তাঁর এই নিয়োগ জ্যেষ্ঠতার যথাযথ প্রক্রিয়া মেনে সম্পন্ন হয়েছে৷ ইউপিএ সরকারের এটাই সর্বশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত৷
বিজেপির মতামত উপেক্ষা করে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার ইউপিএ সরকার নতুন সেনাপ্রধান নিয়োগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল৷ এনডিটিভি৷