দলিতকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ঝাঁসি জেলার বাজনা গ্রামে দলিত সম্প্রদায়ের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে সমাজবাদী পার্টির (এসপি) কর্মীরা। গত ৩০ এপ্রিলের নির্বাচনে কাকে ভোট দিয়েছেন, সেটি না বলায় তাঁর এই পরিণতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গ্রাম ছেড়ে না গেলে তাঁর সম্প্রদায়ের অন্যদেরও একই পরিণতি হবে বলে এসপির কর্মীরা হুমকি দিয়েছে। পুলিশ জানায়, জাঙ্গি আহিওয়ার (৮০) নামের ওই ব্যক্তির মাথায় আঘাত করা হয়। এ ঘটনায় জাঙ্গির ছেলে নন্দ্রম থানায় মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বাজনা গ্রামে দলিত সম্প্রদায়ের ৭০০ মানুষ বাস করে। টাইমস অব ইন্ডিয়া।