দলীয় নেতৃত্ব ধরে রাখলেন নোদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা গতকাল শুক্রবার আবারও ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শেষ পর্যন্ত দলের নেতাদের ভোট পেতে সক্ষম হন তিনি। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর পদেও বহাল থাকছেন নোদা। স্থানীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। গত বছর ফুকোশিমা পারমাণবিক বিপর্যয়ের মুখে নাওতো কান পদত্যাগের পর নোদা ডিপিজের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।ডিপিজের নীতি অনুযায়ী প্রতি দুই বছর পর প্রেসিডেন্ট নির্বাচন হয়। এবারের ভোটে অন্য তিন প্রার্থীকে পেছনে ফেলে জয় ছিনিয়ে নেন নোদা। তাঁরা হলেন সাবেক কৃষিমন্ত্রী মিছিহিকো কানো ও হিরোতিকা আকামাৎসু এবং সাবেক আন্তসম্পর্কবিষয়ক মন্ত্রী কাজুহিরো হারাগুছি। বিবিসি।