দলীয় প্রার্থীকে গাড়ি ধার দিলেন কেজরিওয়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনী প্রচারণার জন্য নিজের ওয়াগন আর মডেলের গাড়িটি ধার দিয়েছেন দলীয় প্রার্থী নবিন জয়হিন্দকে। নবিন হরিয়ানা রাজ্যের রোহটাক থেকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থী নবিন বলেন, ‘আমার নিজের কোনো গাড়ি নেই। অরবিন্দ আমার কাছে জানতে চাইলেন, গাড়ি না থাকলে আমি কীভাবে নির্বাচনী প্রচারণা চালাব। পরে তিনি আমাকে তাঁর গাড়ি দেওয়ার প্রস্তাব করেন।’
নবিন জানান, গাড়ি জোগাড় না হওয়া পর্যন্ত তাঁর দেওয়া গাড়ি ব্যবহার করতে বলেছেন কেজরিওয়াল।
কেজরিওয়ালকে কালো পতাকা প্রদর্শন: দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারণা চালাতে হরিয়ানায় রোড শো শুরু করা সময় কেজরিওয়ালকে কালো পতাকা প্রদর্শন করা হয়েছে। এএপি এ জন্য বিজেপির নেতা-কর্মীদের দায়ী করেছে। পিটিআই।