দলে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, দলের ভেতরে কোনো অনিয়ম ও বিশৃঙ্খলা সহ্য করা হবে না। নেতাদের মধ্যে বিরোধ মিটিয়ে ফেলতে হবে। এ ছাড়া সবাইকে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।গতকাল বুধবার নয়াদিল্লিতে কংগ্রেসের সংসদীয় দলের এক সভায় সোনিয়া গান্ধী এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী মনমোহন সিং উপস্থিত ছিলেন।বিভিন্ন প্রদেশে অনুষ্ঠিত বিধানসভার নির্বাচনে কংগ্রেসের নেতিবাচক ফলের প্রতি ইঙ্গিত করে সোনিয়া গান্ধী বলেন, ‘ভোটের ওই ফলাফল থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’আগামী মাসগুলোতে ধারাবাহিকভাবে ভারতের বিভিন্ন প্রদেশে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সোনিয়া গান্ধী বলেন, ‘জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে। এসব নির্বাচনে জিততে হলে আমাদের সামনে একটি পথই খোলা রয়েছে। জনগণকে দেখাতে হবে আমরা ঐক্যবদ্ধ এবং প্রতিশ্রুতি পূরণ করছি।’ টাইমস অব ইন্ডিয়া।