প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কংগ্রেসের রাজনীতিতে আরও ব্যাপকভাবে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে রাহুল গান্ধী নিজেই সিদ্ধান্ত নেবেন। কংগ্রেসের প্রধান ও রাহুলের মা সোনিয়া গান্ধী গতকাল বুধবার এই মন্তব্য করেন। ২০১৪ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে রাহুল গান্ধীর কংগ্রেস দলের সভাপতি বা সহসভাপতি হওয়ার সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে সোনিয়া সাংবাদিকদের বলেন, এটি রাহুলের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে তিনি একাই সিদ্ধান্ত নেবেন।কংগ্রেসের দ্বিতীয় শীর্ষ পদে রাহুল গান্ধীর আসার সম্ভাবনা নিয়ে দলের মধ্যে কয়েক দিন ধরে জোর আলোচনা চলছে। কংগ্রেসের নেতা ও আইনমন্ত্রী সালমান খুরশিদের সাম্প্রতিক একটি মন্তব্যে রাহুলকে নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়। দলের নেতা দিগ্বিজয় সিং চলতি সপ্তাহে বলেন, ‘কংগ্রেসের মূলধারার রাজনীতিতে রাহুল আরও সক্রিয় ভূমিকায় আসবেন।’ টাইমস অব ইন্ডিয়া।