দাউদের দুই সহযোগীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ের ডন দাউদ ইব্রাহীমের দুজন ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিল ও ইব্রাহিম টাইগার মেমনকে মাদক চোরাচালানী হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। তাঁরা যেন সাধারণ ব্যবসা ও বাণিজ্যিক বলয়ে যুক্ত হতে না পারেন, সে জন্য তাঁদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ বিভাগের ট্রেজারি শাখা ছোটা শাকিল ও টাইগার মেমনকে দাউদ ইব্রাহীমের ‘ডি কোম্পানির’ প্রধান চোরাচালানী হিসেবে চিহ্নিত করে।বিভাগটি বলছে, মুম্বাইয়ে জন্ম নেওয়া ৫৭ বছর বয়সী ছোটা শাকিল মাফিয়া ডন দাউদের একজন ঘনিষ্ঠ সহযোগী। তিনি পৃথিবীর অন্যান্য অপরাধ ও সন্ত্রাসী দলগুলোর সঙ্গে দাউদ ইব্রাহীমের ‘ডি কোম্পানির’ যোগাযোগ রক্ষা করেন। আর ৫২ বছর বয়সী টাইগার মেমনও দাউদের খুবই বিশ্বস্ত সহযোগী। তিনি দক্ষিণ এশিয়ায় দাউদের ‘ডি কোম্পানির’ ব্যবসা পরিচালনা করেন। পিটিআই।